ছেংগারচর বাজারে সেবা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে সুলভ মূল্যে সহজ ও নিরাপদ চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজনে শুভ উদ্বোধন হলো সেবা ডায়াগনস্টিক সেন্টার।
শুক্রবার (২৪ অক্টোবর ) সকালে ছেংগারচর বাজারে অবস্থিত সেবা ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সহকারী চেয়ারম্যান মোঃ জনি, সহকারী চেয়ারম্যান মোঃ শিপন,ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজন,সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ,হিসাব রক্ষক আবু নাছের।
উদ্বোধন অনুষ্ঠানে সেবা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাদের বক্তব্যে বলেন যেহেত আমাদের প্রতিষ্ঠানের নাম দিয়েছি সেবা, তাই মানুষ যেনো আমাদের ডায়াগনস্টিক সেন্টারে এসে হাসিমুখে সেবা নিয়ে যায় কোনো সেবা গ্রহীতা যেনো ভোগান্তির শিকার না হয়। আর আমাদের ডায়াগনস্টিকে আমরা যে যন্ত্রপাতি কিনেছি সবগুলো অত্যাধুনিক এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত হবে। এবং সেবা ডায়াগনস্টিক সেন্টারের মূল উদ্দেশ্যই হলো কম খরচে মানুষকে ভালো সেবা প্রদান করা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার রিফ্রেজেনটিভ, ছেংগারচর বাজারের ব্যবসায়ি,ও সুশীল সমাজের লোকজন।

Comments
No comments
Add a comment: