ছেংগারচরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিলl

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় ঘনিয়ারপে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে ঘনিয়ারপাড় বিএনপির কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক 2480;হমানকে দেশে ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন নেতারা।দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক নুরনবী মোল্লা, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহআলম মোল্ল্যা, বিএনপি নেতা আ. রশিদ মোল্ল্যা, সিরাজ সিকদার, ফেরদৌস সোহেল, ছেংগারচর পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রধান, পৌর ছাত্র দলের নেতা সুজন প্রমুখ।

Comments
No comments
Add a comment: