ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

অনলাইন ডেস্ক।
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫


আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে যেন আগুন ঝরানো এক ইনিংস খেললেন সাইফ হাসান। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় নিয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ। দলের জয়ে ব্যাট হাতে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন এই ডানহাতি ব্যাটার।

টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ, আর বোলাররা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন। নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিবের শৃঙ্খল বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা করতে পারে মাত্র ১৪৩ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন সাইফ হাসান। তার ব্যাটে ভর করে একের পর এক ছক্কা উড়তে থাকে গ্যালারিতে। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ঝোড়ো ইনিংসে তিনি হাঁকান ৭টি ছক্কা ও ২টি চার, আর তাতেই সহজ জয় পায় বাংলাদেশ।

Advertisement

ম্যাচ শেষে পুরস্কার হাতে নিয়ে সাইফ বলেন, ‘দলের জন্য অবদান রাখতে পেরে অবশ্যই খুশি। গত দুই বছর ধরে এমনভাবে ব্যাটিং করার চেষ্টা করছি। আমি সবসময় ব্যাটিংটা উপভোগ করার চেষ্টা করি, চাপ না নিয়ে নিজের খেলাটা খেলতে চাই।’নিজের ইনিংসের পাশাপাশি দলের বোলারদেরও কৃতিত্ব দিতে ভোলেননি তিনি। সাইফের ভাষায়, ‘বোলাররা দারুণ করেছে। মাঠ ছোট ছিল, কিন্তু তারা নিখুঁত বোলিং করেছে। আমরা জানতাম, যদি ওদের ১৪০-এর মধ্যে আটকাতে পারি, তাহলে ম্যাচ আমাদের হাতেই থাকবে।’

এ ম্যাচে তিন নম্বরে নেমে দারুণ মানিয়ে নিয়েছেন সাইফ। দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণাই তাকে সাফল্যের পথে নিয়ে গেছে বলে জানান এই ব্যাটার— ‘আগের টুর্নামেন্টে আমি ওপেনিং করেছি, এখানে তিনে নামার দায়িত্বটা আলাদা ছিল। সেটা জানতাম, আর সে অনুযায়ী খেলেছি।’

এই জয়ের মধ্য দিয়ে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। এখন দুই দল মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে, যা শুরু হবে আগামী ৮ অক্টোবর আবুধাবিতে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন