চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন।

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ মার্চ চৌদ্দগ্রাম বাজারের একটি হোটেলে এক সাধারন সভায় এ কমিটি ঘোষনা করা হয়।
কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ভোরের কলামের সম্পাদক ও প্রকাশক তৌহিদ মাহমুদ অপুকে সভাপতি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন ভোর এর সম্পাদক মোঃ সোহাগ মিয়াজীকে সম্পাদক ও মোঃ ফারুক হোসেন মজুৃমদারকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি অধ্যাপক মীর শাহ আলম সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক জগলুল কবির নাসির, সাংবাদিক মীর মোজাহারুল হক,সাংবাদিক নাসির উদ্দিন সাংবাদিক আরিফুর রহমান মজুমদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ।কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি এম এ মান্নান, সহ সভাপতি মোঃ আবদুল মমিন ভূইয়া মীরু,সহ সভাপতি মোঃ আনিসুর রহমান যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মজুমদার, এম এ আলম, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ফারুক,দপ্তর সম্পাদক আবদুর রউফ,সহ দপ্তর সম্পাদক মোঃ সবুজ খন্দকার অর্থ সম্পাদক মোঃ আতাউর রহমান রিপন,সাহিত্য সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক মোঃ মহিউদ্দিন স্বপন, পাঠাগার সম্পাদক মোঃ খোর্শেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিউল আলম সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক খুশি কামাল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ আশিকুর রহমান নির্বাহী সদস্যরা হলেন মোঃ এম এ কুদ্দুস, মোঃ জগলুল কবির, মীর মোজাহারুল হক, আরিফুর রহমান মজুমদার, মোঃ আক্তার হোসেন সাদ্দাম, মোঃ শফিকুল ইসলাম মজুমদার।

Comments
No comments
Add a comment: