চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ নেতা মিয়া মোঃ জহির হোসেনের স্বরনে দোয়া ও আলোচনা সভা
১৭ মে উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন কুমিল্লা আলীয়া মাদ্রাসার সাবেক হেড মোহাদ্দেস মাওলানা মোঃ আবদুর রেজ্জাক পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মিয়াবাজার কলেজের অধ্যক্ষ মোঃ রহমত উল্লাহ বাবুল, উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নায়িমুর রহমান মজুমদার মাসুম, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম মেম্বার, মুক্তিযোদ্ধা বাবু নির্মল চন্দ্র সাহা, উজিরপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মিয়া মোঃ নিজাম উদ্দিন, উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ইন্জিনিয়র মোঃ হারুনুর রশিদ, উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মীর মোজাহারুল হক,উজিরপুর ইউনিয়ন কৃষকলীগ স477;াপতি আবু জাফর মুন্সি উজিরপুর ইউনিয়ন কৃষকলীগ সাধারন সম্পাদক মীর নিজাম উদ্দিন,প্রমুখ।উলেক্ষ্য যে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের নেতা মিয়া মোঃ জহির হোসেন গত ৮ মে তার নিজ বাড়িতে রাত আনুমানিক ৯টার সময় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মরহুম জহির হোসেন চৌদগ্রাম উপজেলার ২ নং উজিরপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহন করেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সদস্য, মিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিবাবক কমিটির সভাপতি, মিয়াবাজার কলেজের অভিবাবক কমিটির সদস্য, মিয়াবাজার লতিফুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক কমিটির সদস্য, মিয়াবাজার মসজিদ কমপ্লেক্স এর সদস্য সহ বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জরিত ছিলেন। ৯ মে বাদ যোহর মিয়াবাজার লতিফুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Comments
No comments
Add a comment: