চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ নেতা মিয়া মোঃ জহির হোসেনের ইন্তেকাল
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের নেতা মিয়া মোঃ জহির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি গত ৮ই মে রাত ৯ টায় তার নিজ বাড়িতে ইন্তকাল করেন। মরহুম জহির হোসেন চৌদগ্রাম উপজেলার ২ নং উজিরপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহন করেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সদস্য, মিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিবাবক কমিটির সভাপতি, মিয়াবাজার কলেজের অভিবাবক কমিটির সদস্য, মিয়াবাজার লতিফুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের অভিবাবক কমিটির সদস্য, মিয়াবাজার মসজিদ কমপ্লেক্স এর সদস্য সহ বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জরিত ছিলেন।তাকে ৯ মে বাদ যোহর মিয়াবাজার লতিফুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সহ বহুগুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম এলাকার এমপি সাবেক রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব এম পি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মিয়াবাজার কলেজের অধ্যক্ষ মোঃ রহমত উল্লাহ বাবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পৌরমেয়র জি এম মীর হোসেন মীরু উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নায়িমুর রহমান মজুমদার মাসুম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Comments
No comments
Add a comment: