চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক মুজিবের নেতৃত্তে শান্তি ও বিক্ষোভ মিছিল

চৌদ্দগ্রামে সাবেক রেলপথ মন্ত্রী জনাব মুজিবুল হক মুজিবের নেতৃত্তে বিএনপি জামাতের অবৈধ অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়
৪ নভেম্বর মিছিলে ২নং উজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান জনাব নায়িমুর রহমান মজুমদার মাসুম,৩নং কালিকাপুর ইউনিয়ম চেয়ারম্যান জনাব ভিপি মাহবুব হোসেন মজুমদার,বাতিসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি এম জাহিদ হোসেন টিপু,বর্তমান চেয়ারম্যান কাজি ফকরুল আলম ফরহাদ সহ উপজেলার ইউনিয়ন চেয়ারম্79;ান এর ও আওয়ামীলীগের ইউনিয়ন নেতৃবৃন্দের নেতৃত্তে কয়েক হাজার নেতা কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে অবরোধ বিরোধী ও নৌকা মার্কার সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চৌদ্দগ্রামের উন্নয়নের রুপকার বারবার নির্বাচিত এমপি জনাব মুজিবুল হক মুজিব, চৌদ্দগ্রাম পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জনাব জি এম মীর হোসেন মীরু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জনাব রফিকুল ইসলাম। মিছিলটি চৌদ্দগ্রাম এমপি কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Comments
No comments
Add a comment: