চৌদ্দগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ এর ইন্তেকাল।

চৌদ্দগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আহাম্মেদ চেয়ারম্যান ইন্তেকাল করেছেন।
তিনি শারীরিক সমস্যার কারনে কুমিল্লা মেডিকেল সেন্টারে ভর্তি হন, অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে তিনি গত ৬ফেব্রুয়ারি বুধবার মৃত্যুবরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুম আলী আহাম্মেদ চেয়ারম্যান সাবেক প্রধান মন্ত্রী মরহুম কাজী জাফর আহাম্মেদের ঘনিষ্ঠজন ছিলেন।তিনি উজিরপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার চেয়ারম্যান ছিলেন পরে চৌদ্দগ্রাম উপজেলার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। বৃহস্পতিবার বাদ জোহর মিয়াবাজার লতিফ97;ন্নেচ্ছা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব জি পি দেওয়ান এর তত্ত্বাবধানে চৌদ্দগ্রাম থানার এস আই মোঃ আবদুল মতিন ও এ এস আই মোঃ আতাউর রহমান এর নেতৃত্তে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বিজেএমই এর সাবেক সভাপতি, ড্রাগন গ্রুপের চেয়ারম্যান মোস্তফা গোলাম কদ্দুস, বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক, চৌদ্দগ্রাম উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার, চৌদ্দগ্রাম উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আলী আস্বব, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান,শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উজিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাইমুর রহমান মজুমদার মাসুম। পরে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদ যোহর মিয়া বাজার লতিফুন্নেচ্ছা উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও চান্দশ্রী নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Comments
No comments
Add a comment: