চৌদ্দগ্রামে মালবাহী কভারভ্যান ও সি এন জির সংঘর্ষে নিহত ২ আহত ২।
চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী কভারভ্যান এর চাপায় তিনটি সিএনজি চালিত অটোরিকশা পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন ও ২জন আহত হয়েছেন। ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল আনুমানিক ৩ টার সময় উপজেলার মিয়াবাজারে কাশিনগর রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালিত অটোরিকশা চালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে রাশেদ খান (২৭) ও অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ থানার ওয়াজদিয়া এলাকার মো. ইব্রাহিম (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার আনুমানিক বিকেল ৩ টার সময় ঢাকামুখী একটি মালবাহী কভারভ্যান এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় একটি অটোরিকশার চালক এবং এক জন যাত্রী মারা যান। আহত হন আরও ২ জন। পরে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহদাৎ হোসেন বলেন, দুজন নিহত হয়েছে বলে জেনেছি। তবে আমরা নিহত-আহত কাউকে ঘটনাস্থলে পাইনি। তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। কভারভ্যান টি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Comments
No comments
Add a comment: