চৌদ্দগ্রামে বড় ভাইকে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

চৌদ্দগ্রামে বড় ভাইকে হত্যার অভিযোগ তারই আপন ছোট ভাই নাঈমের বিরুদ্ধে গত শুক্রবার চৌদ্দগ্রাম পৌরসভার রামচন্দ্রপুরে এঘটনা ঘটে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে শুক্রবার সকাল সারে এগারোটায় জমি সক্রান্ত বিষয় নিয়ে নাদিম তার মায়ের সাথে ঝগড়া করে এক পর্যায়ে সে তার মাকে ধাক্কা দিলে তার ছোট ভাই নাঈম ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় মা ও নাঈন03;র স্ত্রী তার উপর হামলা চালায়। এসময় নাদিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে ঘরে নিয়ে যায়। সন্ধায় সে মারা যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এব্যাপারে নিহতের স্ত্রী শাহিনুর বেগম বাদি হয়ে ছোট ভাই নাঈমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ নাঈমকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।

Comments
No comments
Add a comment: