চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধাে লাঞ্ছিত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ।
মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার দোয়েল চত্বরের সামনে এ মানববন্ধন করে মুক্তিযোদ্ধারা। মানববন্ধনে বক্তারা বলেন,কানু শুধু একজন বীরমুক্তিযোদ্ধা নয়, দেশের একজন সিনিয়র সিটিজেন। তিনি যদি অপরাধী হন, তবে তার বিচার হবে। 438;পনারা বিচার করার কে? যারা বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করেছে। তাদের বিচার হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শৈলপতী নন্দন চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আবুল হাশেম, আবদুল বারিক, শামছুল হক, উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহসভাপতি আবদুল হালিম চৌধুরী প্রমুখ। গত (২২ ডিসেম্বর) রবিবার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর (৭৮) গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। পরে রাতে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সারাদেশব্যপী তোলপাড় সৃষ্টি হয়।

Comments
No comments
Add a comment: