চৌদ্দগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্হ এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরন

চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে বন্যা ক্ষতিগ্রস্হ এলাকার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরন উপলক্ষে পৌর বিএনপির আহবায়ক হারুন উর রশিদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টায় চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন এর উপস্হাপনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজ প্রমুখ।

Comments
No comments
Add a comment: