চৌদ্দগ্রামে পুঁজা মন্ডব পরিদর্শন করেন সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল করিম

চৌদ্দগ্রামে পুঁজা মন্ডব পরিদর্শন করেছেন বিজিবি কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির।
৫ অক্টোবর শনিবার বিকালে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় সেক্টর কমান্ডার বলেন, শারদীর দূর্গা পূজার যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিতে ইতোমধ্যে মোতায়2503;ন হয়েছে। কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২ টি পূজা মন্ডপে ৮২ প্লাটুন বিজিবি পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে। এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহবান জানান৷ পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরাচালানের বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক চোরাচালানের বিষয়ে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে। তবে পূজাকে ঘিরে আরো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিল্লা ব্যাটেলিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন, উপ অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মোঃ ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তী সহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ ।

Comments
No comments
Add a comment: