চৌদ্দগ্রামে পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব উদযাপিত

চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাঁকজমকভাবে বর্ষবরন উৎসব পহেলা বৈশাখ(১৪৩১বঙ্গাব্দ) উদযাপিত হয়েছে।
১৪ এপ্রিল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্দোগে বিভিন্ন দফতরের কর্মকর্তা, চৌদ্দগ্রাম থানা পুলিশ , ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র শিক্ষক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্নয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চিত্রাঙ্কন, নৃত্য ও রচনা প্রতিযোগিতা বর্ষবরণের সম্মিলিত গান পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া টিপু, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের হোসেন, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুপম সেন গুপ্ত, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোসতাকিম, মাষ্টার কামরুল ইসলাম, মাষ্টার নান্টু দেবনাথ, সহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Comments
No comments
Add a comment: