চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও পুরুষ্কার বিতরনী সভা
চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও পুরুষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১শে জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে জাতীয় মৎস্য-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও পুরুষ্কার বিতরন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রহমত উল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মির হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স2509;বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ গোলাম কিবরিয়া টিপু, উপজেলা মু্ক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেফাউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহাম্মেদ, উপজেলা সমবায় অফিসার ভূইঞা মোহাম্মদ শাহীনুর ইসলাম, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, মৎস্য চাষী আব্দুল করিম, জহিরুল কাইয়ুম নিজাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ্ নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিন করেন। সভার শেষে অতিথি বৃন্দ মৎস্য চাষীদের মধ্যে ক্রেশ ও সার্টিফিকেট বিতরন করেন এবং উপজেলা চত্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

Comments
No comments
Add a comment: