চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জের প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

মীর মোজাহারুল হক চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শনিবার, ০৮ মার্চ ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুল মালেক(৬৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শুক্রবার (৭মার্চ) রাত আনুমানিক নয়টায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মির্জা আলী হোসেনের ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি নিশাত তাবাসসুম।

৮ই মার্চ শনিবার  বিকেলে সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করেন চৌদ্গ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের আবদুল মালেক গংয়ের সাথে পাশ্ববর্তী বাড়ির কামাল, জামাল, জয়নাল ও জসিম গংদের চলাচলের জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আবদুল মালেক গং চলাচলের জায়গায় বাঁশের বেড়া দেয়।

বিষয়টি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে থানায় শালিশ বৈঠকে উভয়পক্ষের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ঈদের পরে জায়গা মেপে বিরোধ নিঃস্পত্তির সিদ্ধান্ত হয়। কিন্তু শুক্রবার রাত আনুমানিক পৌনে নয়টায় কামাল গং বেড়া ভাংচুর শুরু করলে আবদুল মালেক সেখানে গিয়ে বাধা প্রদান করে। এক পর্যায়ে কামাল গং আবদুল মালেককে বেদম মারধর করে। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের চারজন আহত হন। খবর পেয়ে বাড়ির লোকজন এসে আবদুল মালেককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাত ৩টায় আবদুল মালেকের মৃত্যু হয়।
Advertisement

নিহত আবদুল মালেকের ছেলে মাঈন উদ্দিন বলেন, চলাচলের জায়গা নিয়ে কামাল গংয়ের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে তারাবির নামাজ পড়ে বাবা বাড়িতে আসে। আমার চাচাতো ভাইয়ের মাধ্যমে বাবা খবর পেয়ে বেড়া ভাংচুরে বাধা দিতে যায়। সেখানে কামাল, জামাল, জসিম ও জয়নাল গং আমার বাবাকে বেদম মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে তাৎক্ষনিক পরিবারের লোকজন বাবাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে মোঃ জসিম বলেন, আমাদের পরিবারের উপর আবদুল মালেক গং শুক্রবার রাতে অতর্কিত হামলা চালায়। প্রতিরোধ করতে গিয়ে নারীসহ আমাদের পক্ষের তিনজন আহত হন। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধে আবদুল মালেক নামের এক ব্যক্তি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মেডিকেল থেকে মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলাকারীদের বাড়িঘরে তালা মেরে আক্রমণের চেষ্টা চালায়।

তাৎক্ষণিক সেনাবাহিনীর সহায়তা নিয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন