চৌদ্দগ্রামে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ৩ আহত ৭

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন জন নিহত ও সাত জন আহত হয়েছেন। ১৫ ডিসেম্বর রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, সকালে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে ধাক্কা খেলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট হাজির হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত যাত্রীদের আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার হোসেনপুর গ্রামের মো. নশু (৪০)। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহত বাকি দুজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Comments
No comments
Add a comment: