চৌদ্দগ্রামে কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস পালিত

চৌদ্দগ্রামে কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস পালিত হয়ছে।
২২ শে অক্টোবর বিকেলে মিয়াবাজার তোষন রফিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবসে আশ্রাফপুর ব্লকে অনুষ্ঠানে ২ নং উজিরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ আবদুল হাই এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ জুবায়ের আহমেদ, মোঃ জয়নাল আবদীন, মোঃ খোরশেদ আলম, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সদস্য মিয়া মোঃ জহির হোসেন,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক,উপজেলা শ্রমিকলীগের যুগ্মসম্পাদক মোঃ তাজুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মোঃ আবদুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা নায়িমা আক্তার, সভা শুরুতে পবিত্র কোরআান থেকে তেলোয়াত করেন মাওলানা আবুল খায়ের, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান,এ সময় কৃষকরা সারের দাম কমানো ও ইদুরের হাত থেকে কৃষকের ফসল বাচানোর জন্য প্রদক্ষেপ গ্রহনের জোর দাবী জানান।

Comments
No comments
Add a comment: