চৌদ্দগ্রামে কাঁকড়ী ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত
\

চৌদ্দগ্রামে মিয়াবাজার কাঁকড়ী ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি শনিবার মিয়াবাজার গ্রীনভিউতে ক্লাবের জনাব আলী আশ্বব এর সভাপতিত্বে সভার শুরুতে ক্লাবের মৃত সদস্যদের আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দ্বি-বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাবের সাধারন 2488;ম্পাদক আবদুল মতিন। ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল বাচ্চু ও এডভোকেট মোঃ নজরুল ইসলাম রতন এর সন্চালনায় বক্তব্য রাখেন মোঃ ছিদ্দিকুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাবু প্রমোদ রন্জন চক্রবর্তী,অধ্যক্ষ মীর হারুনুর রশিদ, ডাক্তার মোঃ আনোয়ার হোসেন,আবুল হাসনাত মোঃ যোবায়ের হোসেন, আবদুল ওয়াদুদ, মোঃ আলমগীর হোসেন, মিয়া আবদুল্লা আল মামুন নোমান প্রমুখ অনুষ্ঠানে জনাব আলী আশ্ববকে সভাপতি ও আবদুল মতিনকে সাধারন সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments
No comments
Add a comment: