চৌদ্দগ্রামে উপজেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৫ জুলাই সোমবার কাশিনগর বি এম উচচ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বালক বিভাগে রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে মিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল সোনারিকাঠিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতি468;্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, আওয়ামী লীগ কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য বিশিষ্ট শিল্পপতি এম তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা আক্তার ববি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা,চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাকিনা বেগম, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন,কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল , উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বাবলু প্রমুখ।

Comments
No comments
Add a comment: