চৌদ্দগ্রামে আনন্দঘন পরিবেশে সরস্বতী পুজা অনুষ্ঠিত।

চৌদ্দগ্রামে আনন্দঘন পরিবেশে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সন্ধায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় এই পুজা অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরনে পূস্পার্ঘ অর্পন করেন ভক্তরা।
সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায়,ও জ্ঞানালোকের প্রতিক। তিনি বিদ্যা, বাণী, ও সুরের অধিষ্ঠাত্রী। সনাতন ধর্মাবলম্বীরা মন্ত্র উচ্চারন করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেন। সরস্বতী পুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিষেশ করে শিক্ষাত্রীরা এ পুজার আয়োজন করে।
এ উপলক্ষে চৌদ্দগ্রামের ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন গ্রামে ও শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বানী অর্চনা,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরনের মাধ্যমে পুজা অনুষ্ঠিত হয়।

Comments
No comments
Add a comment: