চেয়ারম্যান প্রার্থী শোভনের সমর্থনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা।

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে পৌর শহরের বাগানবাড়ি, শান্তিবাগ, ফুলবাড়িয়া, মুন্সেফপাড়া ও শেরপুর মহল্লবাসীর উদ্যোগে চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন শোভনের সমর্থনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে বাগান বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিলের বাসার সামনে এ ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়৷
ব্রাহ্মণবাড়িয়া পৌর আ:লীগের সভাপতি হাজী মুসলিম মিয়ার সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন।
এসময় আরো উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আ:লীগের সভাপতি রেজাউল করিম বাবুল ও সাধারণ সম্পাদক খবির উদ্দিন, পৌর আ:লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি মুস্তাক আহমেদ খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান পারভে2460;, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিকাইল হোসেন হিমেল, শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সরকারি কলেজের সাবেক ভিপি এড. এমদাদুল হক চৌধুরী, সমাজসেবক রাইয়ান আনসারী রিকি, যুবলীগ নেতা এমরান হোসেন মাসুদ ও আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে শোভনকে নির্বাচিত করতে হবে। তিনি তরুণ প্রজন্মের কাছে একজন সাহসী মুজিব সেনা হিসেবে পরিচিত। অনেকই নির্বাচনে প্রার্থী হবেন কিন্তু যোগ্য, সৎ ও ত্যাগী এবং মেহনতি মানুষের কল্যাণে কাজ করে এমন একজনকে নির্বাচন করতে হবে। তাই আসন্ন সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে শাহাদাৎ হোসেন শোভনকে নির্বাচন করার আহ্বান জানান।
ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় জেলা আ:লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ৩নং ওয়ার্ডের নেতাকর্মীসহ বাগানবাড়ি, শান্তিবাগ, ফুলবাড়িয়া, মুনসেফ পাড়া ও শেরপুর মহল্লার বিভিন্ন পেশাজীবি ও সকলস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments
No comments
Add a comment: