চেন্নাইয়ের পথে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু।

এরপর মুম্বাই হয়ে গিয়েছেন রাজস্থান। সেখান থেকে দিল্লির দরবার ঘুরে এবার মুস্তাফিজ নামের ট্রেনটা চেন্নাইয়ে এসে থেমেছে। বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানের আইপিএলে এবারের ঠিকানা চেন্নাই সুপার কিংস। গতকালই বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ছিলেন মুস্তাফিজ।

বোলিংটাও খুব একটা খারাপ করেননি। ৯ ওভার বল করে পেয়েছেন দুই উইকেট। সেই ম্যাচের পর আজ (মঙ্গলবার) উড়াল দিয়েছেন চেন্নাইয়ের পথে। নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে বিমানবন্দরের ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন ফিজ নিজেই। লিখেছেন, ‘নিজের নতুন দায়িত্বে জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।

Advertisement



বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ লিগে বাংলাদেশের এই বোলারকে নিয়ে খুব বেশি মাতামাতি না হলেও দল পেয়েছেন প্রতিবারই। এবারেও বেস প্রাইজ দুই কোটি টাকাতেই তাকে দলে টেনেছিল মহেন্দ্র সিং ধোনি আর স্টিফেন ফ্লেমিং-এর দল। মুস্তাফিজকে ছাড়াই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই শিবির। আজ সেখানে যোগ দিতে পারেন তিনি। 

চট্টগ্রামের প্রচন্ড গরমে ক্র্যাম্প হয়েছিল তার। ব্যাটিং করতে না হলেও ট্রফি নিয়ে উদযাপনের সময় ঠিকই আবার দেখা যায় হাস্যোজ্জ্বল মুস্তাফিজকে। আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ভালো আছেন মুস্তাফিজ। আগামী ২২ মার্চ শুরু হওয়া আইপিএলের ফাইনাল হতে পারে আগামী ২৬ মে। সেখানে মুস্তাফিজকে ১২ মে পর্যন্ত পাবে ফ্যাঞ্চাইজিটি। বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারবেন না। মোট ৫১ দিনের জন্য এই বাঁ-হাতি পেসারকে ছুটি দিয়েছে বিসিবি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন