চরভদ্রাসন পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে ধস

ফরিদপুর জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩


ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৩০ মিটার এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে। এ ঘটনায় রোববার (৫ নভেম্বর) ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বাঁধের ধসে যাওয়া এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় ছিলেন- চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, ইউনিয়ন চেয়ারম্যান আজাদ খান।

জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রাম এলাকায় পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৩০ মিটারের মতো এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে। তবে জেলা পানি উন্নয়ন বোর্ডের দাবি তীর সংরক্ষণ বাঁধের ওপর দিয়ে ভারী পাইপ লাইনের মাধ্যমে বাল্কহেড থেকে বালু লোড-আনলোডের কারণেই এ ধসের কারণ।

Advertisement

এ বিষয়ে ফরিদপুর পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন বলেন,পদ্মা নদীর তীর সংরক্ষণ রক্ষা বাঁধের ওপর দিয়ে ভারী পাইপ লাইনের মাধ্যমে বালু লোড-আনলোড করায় এ ধস দেখা দিয়েছে। শাহীনুজ্জামান নামক এক বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ কাজটি করছেন বলে জানা গেছে। এ কারণে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের তলদেশের মাটি সরে প্রায় ৩০ মিটার এলাকা ধসে গেছে।


তিনি আরও বলেন, এছাড়া বাঁধ এলাকার বিভিন্ন পয়েন্টে ধস দেখা দিয়েছে। পদ্মা তীর রক্ষা বাঁধের ওপর দিয়ে ওই বালু ব্যবসায়ীর ধ্বংসাত্মক কার্যকলাপের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আর পদ্মা নদীর পানি কমে যাওয়ার পর ধসে যাওয়া অংশ মেরামত করা সম্ভব।

এ বিষয়ে জানতে বালু ব্যবসায়ী শাহীনুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। চরভদ্রাসনের ইউএনও মো. মেহেদী মোর্শেদ বলেন, বিষয়টি জানার পর রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছি। পদ্মা রক্ষা বাঁধের ওপর দিয়ে বালু লোড-আনলোড দ্রুত বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন