চরভদ্রাসনে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৬ জন আহত, র‌্যাবিস ভ্যাকসিন সংকট

ফরিদপুর জেলা প্রতিনিধি
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় একটি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালেপুর গ্রামের আদার বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—জিয়াসমিন (৫০), তার সাত বছরের ছেলে রবিউল, শেখ লোকমান (৪৩), দেলোয়ার খান (৩২),  লুতফর ব্যাপারী (৪২)ও শেখ রবিউল (৩০) । তারা সবাই পূর্ব চর শালেপুর গ্রামের বাসিন্দা। আহত পাঁচজনকেই চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত জিয়াসমিন জানান, বাড়ির পেছনে কাজ করার সময় হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড় দেয়। এ সময় পাশে থাকা তার ছেলে রবিউলের হাতেও শিয়ালটি কামড় দিলে তিনি ছেলেকে বাঁচাতে এগিয়ে যান। তখন শিয়ালটি রবিউলকে ছেড়ে দিয়ে তার গলা ও মুখে কামড়ে ঝুলে থাকে। জিয়াসমিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটিকে সরিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় আহত শেখ লোকমান বলেন, মানুষের চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনে এগিয়ে গেলে শিয়ালটি তার হাতের আঙুলের অগ্রভাগে কামড় দিয়ে মারাত্মক ক্ষত সৃষ্টি করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
Advertisement

ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে বলে জানা গেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরাঞ্চল থেকে শিয়ালের কামড়ে আহত পাঁচজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার মাধ্যমে হাসপাতালে মজুত থাকা র‌্যাবিস ভ্যাকসিন শেষ হয়ে গেছে। শুধু র‌্যাবিস ভ্যাকসিন নয়, এন্টিভেনমসহ জীবন রক্ষাকারী কিছু গুরুত্বপূর্ণ ওষুধেরও সংকট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

ডা. হাফিজুর রহমান বলেন, চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি বেশি থাকায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে র‌্যাবিস ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত থাকা অত্যন্ত জরুরি। অন্যথায় এ ধরনের ঘটনায় রোগীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন