চরভদ্রাসনে কলেজছাত্রীর আত্মহত্যা

ফরিদপুর জেলা প্রতিনিধি
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার টিলারচর গ্রামে সীমা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (সেমাবার) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার চরভদ্রাসন সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি টিলারচর গ্রামের কবির খন্দকারের মেয়ে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সীমার বাবা কবির খন্দকার খাবার খেয়ে বাড়ির পাশে জাকেরের সুরা বাজারে নিজের মুদি দোকানে যান। এ সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল না। কিছুক্ষণ পর নিহতের সেজ বোন বাড়িতে এসে বাংলো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সীমাকে ঝুলন্ত দেখতে পান।

Advertisement
পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার রফিকুল ইসলাম বলেন,
“আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই বছর আগে সীমার মা জাবেদা বেগম মারা যান। চার বোনের মধ্যে সীমা আক্তার ছিলেন সবার ছোট। কিছুদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার দাবি করেছে।

হাসপাতালে উপস্থিত নিহতের খালা লাবনী আক্তার (৪০) জানান,
“সীমা মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে অস্বাভাবিক আচরণ করত। তবে কী কারণে সে এমন চরম সিদ্ধান্ত নিল, তা আমরা কেউই বুঝতে পারছি না।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন