চরফ্যাশন বেগম রহিমা ইসলাম কলেজে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মামুন হোসাইন ভোলা দক্ষিণ প্রতিনিধি।
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩

ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শশীভুষন বেগম রহিমা ইসলাম কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে ফুল দিয়ে নবীনদের বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ প্রশাসন। বেগম রহিমা ইসলাম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শরিফুল আলম সোয়েবের সভাপতিত্বে ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য মালেক কাজী, রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম পন্ডিত,শশীভুষন থানার অফিসার ইনচার্জ ওসি এম.এনামুল হক, প্রভাষক তাপস চন্দ্র দেবনাথ,প্রভাষক মাকসুদুর রহমান রুবেল,সালাম পাটোয়ারী প্রমুখ। 

এছাড়াও শশীভুষন থানা ছাত্রলীগের সভাপতি তারেক পন্ডিত, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বেগম রহিমা ইসলাম কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি ইমরান পাটোয়ারী সাধারন সম্পাদক শাকিল হাওলাদারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, নবীন ও প্রবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Advertisement

বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখানে যারা ভর্তির হয়েছো তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। পড়ালেখায় নিজেকে ভালো রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতাপূর্ণ ও মানবিক সমাজব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে এবং সুশিক্ষিত জাতি গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

এ জন্য তোমাদের অনেক কিছু ত্যাগ করে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিয়ম শৃঙ্খলা মেনে নিয়মিত প্রতিষ্ঠানে আসতে হবে। আগামী দিনের দেশ ও জাতির স্বপ্ন বাস্তবায়নের রূপকার হবে তোমরাই।এছাড়াও সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।ওরিয়েন্টেশন সভা শেষ বিভিন্ন শিল্পীদের উপস্থিতিতে নৃত্য,গান ও নাটকের মাধ্যমে সাংস্কৃতিক অংগন শুরু হয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন