চরফ্যাশনে মা ইলিশ নিধনের দায়ে এক ট্রলারকে জরিমানা

ভোলা প্রতিনিধি
শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

ভোলার চরফ্যাশনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সামুদ্রিক ইলিশ আহরণ পরিবহন এবং ক্রয় বিক্রয় করার অপরাধে এফ ভি নাজমা নামক একটি ট্রলারকে ১৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ৩ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মেরিন ফিশারিজ অফিসার সহ মৎস্য বিভাগের অভিযান টিম বকশী মাছঘাটে গিয়ে ট্রলারের ১২০ কেজি ইলিশ মাছ এবং লাইসেন্স বই ও সিও আই সার্টিফিকেট জব্দ করেন।

জানা যায়, এম ভি নাজমা নামক একটি ট্রলার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নিষেধাজ্ঞা সময়ের পুর্বে ফেরত আসতে পারে নাই। এ বিষয়ে ট্রলার মালিকের পক্ষ থেকে মৎস্য অফিস এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করে। মৎস্য অফিস এবং প্রশাসন থেকে জানানো হয় যে, সামুদ্রিক মৎস্য আইন অনুসারে উক্ত আহরণ মাছ তাদের উপস্থিতিতে সংরক্ষণ করতে হবে। কিন্তু উক্ত ট্রলার মৎস্য বিভাগ এবং প্রশাসনকে
Advertisement
অবগত না করে উপজেলার বকশী মৎস্য ঘাটে রাতের আধারে মাছ বিক্রি শুরু করে। পরে বিষয়টি বিশস্ত সূত্রে অবগত হয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, মেরিন ফিশারিজ অফিসার সহ মৎস্য বিভাগের অভিযান টিম ঘটনাস্থল থেকে উক্ত ট্রলারের ১২০ কেজি ইলিশ মাছ এবং লাইসেন্স বই ও সিও আই সার্টিফিকেট জব্দ করে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, জব্দকৃত ১২০ কেজি মাছের মধ্যে ৬৫ কেজি মাছ পঁচে যাওয়ায় কেরোসিন দিয়ে নষ্ট করা হয়। বাকি ৫৫ কেজি মাছ সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ৩ ধারা মোতাবেক ১৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়। এবং উক্ত ৫৫ কেজি মাছ দুইটি এতিম খানায় বিরতণ করা হয়।

এছাড়াও উক্ত ট্রলারের লাইসেন্স বই জব্দ করা হয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১২ অক্টেবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ।

ছবি সংযুক্ত 

Comments

No comments

Add a comment:

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ