ঘোড়ার গাড়ি চালিয়ে চলে সংসার

বিশেষ প্রতিনিধি-রাজিবুল ইসলাম রিয়াজ
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩


বাঁশ আর দুটো রাবারের চাকা দিয়ে তৈরি মালবাহনের গাড়ি। আর এ গাড়ি টানতে সামনে থাকে একটি ঘোড়া। অল্প খরচের এ গাড়িই টাঙ্গাইলের মধুপুর এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের নির্বরশীল বাহন।


এ সকল এলাকায় এ বাহনের নাম ঘোড়া গাড়ি। বেশিরভাগ বনভূমি এবং আঁকাবাঁকা কাঁচা রাস্তার প্রত্যন্ত এলাকায় দেখা যাবে এই মালবাহী ঘোড়া গাড়ির। বনভূমি আর দুর্গম উঁচু-নিচু পাহাড়ি কর্দমাক্ত লাল মাটির পথ মাড়িয়ে চলে পরিবহনের এই বাহন। ঘোড়ার গাড়িতে বহন করা যায় ২০ থেকে ২৫ মণ ওজনের মালামাল। তবে শক্তিশালী বড় তেজি ঘোড়ার গাড়িতে বহণ করা যায় আরও অধিক ওজনের মালামাল।

ফুলবাড়িয়া উপজেলার কৃষ্ণপুর এলাকার মো. আলাল উদ্দিন জানান, সন্তোষপুর বনে এক সময় শাল গজারিসহ অনেক বনজ গাছ ছিলো। কিন্তু বনদস্যুদের কারণে এখন আর আগের মত ঘন বন নেই। বনের পরিবেশ রক্ষায় জনসাধারণের মাঝে বন্টন করে নেওয়া হয়েছে সামাজিক বনায়নের উদ্যোগ। বর্তমানে ফলজ গাছ ও ফসল চাষাবাদও করা হচ্ছে এখানে। আর এ লাল মাটির পাহাড়ি বনভূমিতে উৎপাদিত আনারস, কলাসহ নানা জাতের ফল এবং কাঠ পরিবহনে এই এলাকায় একমাত্র ভরসা ঘোড়ার গাড়ি।

Advertisement

দোখলা এলাকার সামাদ মিয়ার সাথে কথা বলে জানা গেল, টাঙ্গাইলের ফুসফুস ক্ষ্যাত মধুপুরের শাল গজারির বন ছিলো যা এখন বিলুপ্ত প্রায়। বন খেকো আর অসাধু বন কর্মকর্তাদের দখলদারিতে  ক্ষত বিক্ষত শাল গজারির বন। এ বনে ভোর হতেই দেখা মিলতো ঘোড়া গাড়ির। ঘোড়া গাড়ি দিয়ে এ বন থেকে পাতা সংগ্রহ করে নিয়ে যেত দূর দূরান্তের কৃষক। এখন তা সচারাচর খুব কমই দেখা মিলে।

ঘোড়া গাড়ি চালক আব্দুল ছাত্তার তিনি ২ বছর আগে ৪ হাজার টাকায় একটি ঘোড়া ক্রয় করেন। লালন পালন করে বর্তমানে গাড়ি চালানোর উপযুক্ত করে তুলেছেন। সে ঘোড়ার গাড়িতে সপ্তাহে ৪-৫ দিন ক্ষ্যাপ (ভাড়া) থাকে। সে আয়েই চলে ৫ সদস্যের সংসার। তার ছেলে সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে। অল্প আয়ের ছাত্তার ঘোড়া গাড়ির আয় দিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছেন বলে জানান।

ঘোড়ার গাড়ি নিয়ন্ত্রণকারীকে আঞ্চলিক ভাষায় গাড়িয়াল বলা হয়। কৃষক তার ফসল উঠিয়ে গাড়িয়াল বা চালককে অবগত করে আবার মালামাল বেশি হলে ঘোড়ার কয়েকজন গাড়িয়াল বা চালককে এক সঙ্গে ভাড়া নির্ধারণ করেন। লাল মাটির কর্দমাক্ত আঁকাবাকা মেঠোপথে ঘোড়ারগাড়ির সারি চলে মালামাল নিয়ে। শহরের বাবুদের কাছে মনোরম পরিবেশে নয়নাভিরাম দৃশ্য হলেও এ এলাকার মানুষের মালামাল বহনের একমাত্র ভরসা ঘোড়া গাড়ি।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন