ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে"মুহাম্মদ আরিফ হোসেনের"জয়, তৃণমূল ভোটারের বিজয়

বিশেষ প্রতিনিধি- রাজিবুল ইসলাম রিয়াজঃ
শনিবার, ২৫ মে ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে ষষ্ঠবারের মত স্থানীয় নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষনা করা হয়েছে। ঘাটাইলের ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬০হাজার ৭'শ ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮১ হাজার ২'শ ৬৫ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৭৯ হাজার ৫'শ ১৪ জন এবং হিজড়া ভোটার ২ জন। ২১মে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটারগণ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান।

এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ৬০ হাজার ৭'শ ৮১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী মুহাম্মদ আরিফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. লোকমান হোসেন, মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৯৫৩ ভোট। মুহাম্মদ আরিফ হোসেন ১০ হাজার ৩৬২ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

Advertisement

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে আব্দুস ছালাম খান পেয়েছেন ৪৩ হাজার ৪৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আরজু। তালা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৯০০ ভোট। ১৪৫৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আব্দুস ছালাম খান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা জেসমীন পাপিয়া প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ১২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী, সেলাই মেশিন প্রতীকে তিনি পেয়েছেন ২৯ হাজার ৮'শ ৩৩ ভোট। ১৭২৮৯ ভোটের ব্যবধানে প্রজাপতি প্রতীকের তাসলিমা জেসমীন পাপিয়া বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন বলেন, এ বিজয় ঘাটাইলের সাধারণ জনগণের, এ বিজয় তৃণমূল ভোটারদের। তিনি ঘাটাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনে দায়িত্বরত সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপণ করেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন