ঘাটাইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছে।
এ ঘটনায় বাসে থাকা যাত্রীরা আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘাটাইল উপজেলার ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের পাকুটিয়া জোড়া ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক ঘাটাইলের চৈথট্র এলাকার মৃত ছাত্তার আলীর ছেলে আতিক (৩৫)। আহতদের পরিচয় পাওয়া যায়নি। হতাতহরা সবাই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক বাসের যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি কর;া হয়। স্থানীয়রা জানায়, দুপুর ২টার কিছু আগে পাকুটিয়া জোড়া ব্রীজে টাঙ্গাইলগামী প্রান্তিক বাসের সঙ্গে মধুপুরমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। সংবাদ পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে থেকে দূর্ঘটনাকবলিত বাস ও সিএনজি আটক করে। এ ঘটনায় ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘাটাইল থানার এসআই বিল্লাল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে যানজট চলাচল সাভাবিক করেন। সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে এক্সিডেন্টের পরপরই ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গিয়েছে।

Comments
No comments
Add a comment: