গোপালপুর ধসে যাওয়া রাস্তা মেরামত না করায় যানচলাচল বন্ধ, মানুষের নিদারুন ভোগান্তি

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর-বেলুয়া বাজারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাকা রাস্তাটি মেরামত না করায় এক বছর ধরে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ।

জানা যায়, ২০১৬-১৭ অর্থ বছরে এলজিইডি দ্বিতীয় দফায় প্রায় দেড় কোটি টাকা খরচে রাস্তাটি নির্মাণ করে। গত বছর মে-জুনে বৃষ্টি বর্ষায় পূর্ব ভোলারপাড়া এলাকায় রাস্তাটির কয়েকটি স্থান পুকুর ও খালে ধসে পড়ে। এতে তৌরি হয় বড় বড় গর্তে। ১২ ফিট প্রশস্ত রাস্তার ৮ থেকে ৯ ফুট ভেঙ্গে পুকুরে বা খালে পড়ায় বড় যানবাহন তো দূরের কথা, এখন রিকসা ভ্যানও পারাপার হতে পারেনা।

হেমনগর বাজারের ব্যবসায়ী মিলন হোসেন জানান, উপজেলার হেমনগর ইউনিয়ন ছাড়াও আলমনগর ইউনিয়নের ১২ গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন। বেলুয়া বাজার, বাংলা বাজার, হেমনগর বাজার এবং নলিন বাজারে সব কৃষিপণ্য এ পথেই আনানেওয়া করেন কৃষকরা। কিন্তু রিকসা ভ্যান পর্যন্ত পারাপার সম্ভব না হওয়ায় কৃষকরা পড়েছেন চরম বেকায়দায়।

স্কুল শিক্ষক আবুল হাসেম জানান,  এ রাস্তা দিয়ে বিভিন্নস্তরের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী চলাচল করেন। কিন্তু রাস্তাটির ভঙ্গুরদশায় সব যানচলাচল বন্ধ থাকে। এ ছাড়াও এলাকার ভূমি অফিস, দুটি স্বাস্থ্য কেন্দ্র, একটি দাতব্য চিকিৎসালয় এবং দুটি বেসরকারি হাসপাতালে বহু মানুষকে প্রতিদিন আসাযাওয়া করতে হয়। দৃষ্টিনন্দন স্থাপত্য হেমনগর রাজবাড়ী পরিদর্শনের জন্য দূরদুরান্ত থেকে বহু পর্যটক আসেন। রাস্তার দূরাবস্থায় সবাই নিদারুন ভোগান্তির শিকার হন।
Advertisement

হেমনগর শশীমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী নাজনীন সুলতানা জানান, এ পথেই প্রতিদিন অনেক শিক্ষার্থীকে তাদের স্কুলে যেতে হয়। যানবাহন চলাচল বন্ধ থাকায় পায়ে হেটে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকতে সমস্যা হয়। এতে তাদের লেখাপড়া ব্যাহত হয়। তারা কর্তৃপক্ষের কাছে রাস্তাটি দ্রুততম সময়ের মধ্যে মেরামত করার অনুরোধ করেন।

হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান তালুকদার জনগণের দুর্ভোগের সত্যতা স্বীকার করে জানান, কোন পাড় না রেখে সড়কের ধারে এক শ্রেণির মানুষ পুকুর খনন করায় এ পাকা রাস্তাটি ভেঙ্গে একাংশ পুকুর বা খালে নিমজ্জিত হচ্ছে। ফলে রাস্তাটির করুণদশা তৈরি হয়েছে। রাস্তাটি দ্রুত মেরামতের জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

গোপালপুর এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, বহুবার সতর্ক করা সত্বেও প্রভাবশালীরা পাকা রাস্তার ধারে পুকুর বা ডোবা খনন করায় রাস্তা ধসে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছ। শক্ত পাইলিংয়ের কাজ ছাড়া এ রাস্তা মেরামত সম্ভব নয়। বিধায় বাড়তি বরাদ্দের অপেক্ষায় রয়েছেন তারা।

ক্যাপশন : রাস্তা মেরামত না হওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। ফলে দুর্ভোগ পোহাচ্ছে হাজারো মানুষ। ছবিটি গত বৃহস্পতিবার উপজেলার বেলুয়া বাজার এলাকা থেকে তোলা।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন