গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত মো. নূর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মো. নূর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের বৈধ প্রার্থী মরিয়ম আক্তারের মৃত্যুতে সকল পদে ভোট গ্রহণ স্থগিত করা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পুনঃ তফসিলের মাধ্যমে আগামী ০৫জুন ৪র্থ ধাপে সকল পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার নির্বাচন কমিশনের উপসচিব নির্বাচন (পরিচালনা-২) মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রার্থী নিয়ে তৈরি হয়েছে নানা সমীকরন। চেয়ারম্যান পদে ৫জন, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি আব্দুল মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কেএম গিয়াসউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক রওশন খান আইয়ুব মনোনয়নপত্র জমা দেন। ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন গোপালপুর সরকারি কলেজের সাবেক জিএস মো. মারুফ হাসান, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন এবং সার্ভার জটিলতার কারণে সময়মতো মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মৃত লতিফ সিটির পূত্র মো. আপন সিটি । মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম আক্তার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোছা. হোসনে আরা বেগম। 
Advertisement
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ব্যাংক ঋণের কারনে চেয়ারম্যান প্রার্থী রওশন খান আইয়ুব ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের মনোনয়ন বাতিল হয়। পরবর্তীতে প্রার্থীতা ফেরৎ পেতে আপিল করলে, আপিল কতৃপক্ষ হিসাবে জেলা প্রশাসক উভয়ের বাতিলের আদেশ বহাল রাখেন। উভয় প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়ে প্রার্থীতা ফেরৎ পান এবং প্রতীক বরাদ্দ পান।  এর মধ্যেই শুক্রবার অসুস্থতার কারণে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের মৃত্যু হয়।
ভাইস-চেয়ারম্যান পদে মো. শামীম আল মামুন প্রার্থীতা প্রত্যাহার করায় অপর প্রার্থী মো. মারুফ হাসান দাবি করেন রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন।  গুঞ্জন ছড়ায় সার্ভার জটিলতার কারণে মো. আপন সিটি মনোনয়নপত্র জমা দিতে না পারায়, ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে তিনিও হাইকোর্টে রিট করেছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে রবিবার রিটের শুনানি হবার তারিখ রয়েছে।
প্রার্থী কেএম গিয়াসউদ্দিন বলেন, গোপালপুরের নির্বাচন পরিস্থিতি খুবই ভালো, এক প্রার্থী আরেক প্রার্থীর প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ রয়েছে। আমি জয়ী হবো ইনশাআল্লাহ ।
চেয়ারম্যান প্রার্থী কেএম গিয়াসউদ্দিন দোয়াত কলম, আব্দুল মোমেন ঘোড়া, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম আনারস, রওশন খান আইয়ুব হেলিকপ্টার, মো. খাইরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম জানান, ব্যালটের মাধ্যমে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন