গোপালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা

টাঙ্গাইল গোপালপুরে পালিত হলো জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক অভিবাসী দিবস।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ‘প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্যে বিষয়কে নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস।বুধবার (১৮ ডিসেম্বর) সকালে গোপালপুর উপজেলা প্রশাসন ও ব্র্যাক মাইগ্রেসন প্রোগ্রাম আয়োজনে এ দিবসটি পাালিত হয়।প্রতিবছরের ন্যায় টাঙ্গাইল গোপালপুর এ দিবসটি উদযাপন করা হয়। দিবসের শুরু2468;েই ছিল বর্ণাঢ্য র্যালি, র্যালিটির শেষে উপজেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি নাজমুল হোসেন , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোর্শেদ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ মশিউল ইসলাম খান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ এখলাস উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পরিসংখ্যান কর্মকর্তা আঃ আলীম, ব্র্যাক প্রোগ্রাম অর্গানাইজেশন অফিসার গোপালপুর তৃষ্ণা রানী দাস প্রবাসী সেলিনা বেগম প্রমখ।

Comments
No comments
Add a comment: