গোপালপুরে বৈরাণ নদের হাটবৈরাণ ব্রিজ ঝুঁকির মুখে

মোঃ নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের বৈরাণ নদের উপর হাটবৈরাণ ব্রিজটি এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় এলজিইডি অফিস ব্রিজটিকে বিপজ্জনক ঘোষণা করলেও প্রতিদিন হাজারো মানুষ এবং বিভিন্ন যানবাহন জীবনকে ঝুঁকিতে ফেলে এই সেতুর ওপর দিয়ে চলাচল করছে।গোপালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, নব্বয়ের দশকে পৌর ফান্ডে হাটবৈরাণ এলাকায় দুটি সেতু নির্মিত হয়।

পরে পানি উন্নয়ন বোর্ড নদী খনন করলে পশ্চিম দিকের সেতুর সব পিলার আলগা হয়ে পড়ে এবং সেটি নদীতে ধসে যায়। এরপর বাড়তি চাপ পড়ে পূর্ব দিকের সেতুটির ওপর। সময়ের সাথে সেটিও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।ব্রিজটি পরিদর্শন করে দেখা গেছে, দুই পাশের রেলিং ভেঙে গেছে। পাটাতনে বড় গর্ত তৈরি হয়েছে। বিম, উইং ওয়াল এবং অ্যাবাটমেন্টে ফাটল ধরেছে। নদী খননের কারণে মাটি সরে গিয়ে দুটি পিলার পুরোপুরি আলগা হয়ে গেছে। ফলে যেকোনো সময় ব্রিজটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয় বাসিন্দা এবং মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক আমিনুল ইসলাম বলেন, এই সেতুর ওপর নির্ভর করে ধোপাকান্দি ও নগদাশিমলা ইউনিয়নের প্রায় দশ গ্রামের মানুষ শহরে যাতায়াত করে। ব্যবসায়ী ও কৃষকরা পণ্য পরিবহন করেন। স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়েই চলাচল করে।
Advertisement

মাঝারি যান উঠলেই ব্রিজ কাঁপতে থাকে, বড় যান চলাচল বন্ধ রয়েছে। তার অভিযোগ, নতুন আরসিসি ব্রিজ নির্মাণ প্রকল্প দুই বছর ধরে ফাইলবন্দী।সাবেক পৌরমেয়র ও উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল বলেন, প্রতিদিনই মানুষ ভয় নিয়ে ব্রিজ পার হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি অবিলম্বে জীর্ণ ব্রিজটি ভেঙে প্রকল্পাধীন নতুন আরসিসি ব্রিজ নির্মাণের দাবি জানান।গোপালপুর এলজিইডি অফিস জানায়, বৈরাণ নদের হাটবৈরাণ ব্রিজটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হলেও এর অবস্থা খুবই করুণ।

৪৫ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজ নির্মাণে ৩২ লাখ টাকার এস্টিমেট, ডিজাইন ও ড্রইং তৈরি করে ২০২২ সালে প্রকল্প পরিচালক দপ্তরে পাঠানো হয়। কিন্তু অর্থাভাবে প্রকল্পটি বাস্তবায়ন আটকে আছে।এ বিষয়ে আগারগাঁওয়ের এলজিইডি সদর দপ্তরের ‘ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসন প্রকল্প’ অফিস জানায়, বাজেট প্রাপ্তির ওপর নির্ভর করে এসব ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন