গোপালপুরে বালুবাহী ট্রাক আটক ও জরিমানা

মো. নুর আলম,গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি
মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

অবশেষে বালুবাহী ট্রাকের উপর খড়গহস্ত হয়েছে উপজেলা প্রশাসন। এ পর্যন্ত ১০টি বালুবাহী ট্রাককে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন সুত্রে এ তথ্য জানা গেছে।

দীর্ঘ দিন ধরে পৌরবাসির অভিযোগ করে আসছিল, যমুনা নদীর ভূঞাপুর উপজেলার বিভিন্ন অবৈধ ঘাট থেকে প্রভাবশালীরা বালু তুলে ট্রাকে করে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন স্থানে চালান দিচ্ছিলো। দশ চাকার এসব অবৈধ বালুবাহী ট্রাক গোপালপুর উপজেলার বিভিন্ন সড়ক ধরে বিশেষ করে পৌর শহরের প্রধান সড়ক অতিক্রম করে পার হয়ে থাকে। এসব ট্রাকের ফিটনেস নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, ট্যাক্স টোকেন জমা নেই এমনকি চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। কোন চালকের লাইসেন্স থাকলেও সেটি হালকা যানের লাইসেন্স। অথবা ড্রাইডিং লাইসেন্স থাকলেও মেয়াদ চলে গেছে অনেক আগেই। বালুবাহী ট্রাকে অভারলোড তো থাকেই। সওজ ও এ&
Advertisement
#2482;জিইডির সব সড়কের সক্ষমতা যেখানে বড় জোর ৩০টন সেখানে ৫০টন ওজনের বালুবাহী ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করায় সড়কের বেহালদশা হচ্ছে। পাকা সড়ক  ছাড়াও কোটি কোটি টাকা ব্যয়ে সরকার যে ব্রীজ, কালভার্ট ও বাঁধ নির্মাণ করছে তার আয়ু ক্ষয়ে যাচ্ছে। খোলা ট্রাকে বালু পরিবহন করায় বাতাসের টানে বালু উড়ে পথচারী বিশেষ করে স্কুলকলেজের শিক্ষার্থীদের চোখেমুখে ছিটে গিয়ে দুভোর্গ ঘটায়। সম্প্রতি বালুর ট্রাকের ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত হয়। ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে তার একটি পা কেটে ফেলা হয়। বালুট্রাক বন্ধের দাবিতে গত মঙ্গলবার থানা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০টি অবৈধ ট্রাক আটক এবং এক লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করে। উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক জানান, অবৈধ ট্রাক ও যানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন