গোপালপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ।

প্রবল উদ্দীপনায় দীর্ঘ তের বছর পর টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা শুক্রবার সকালে সূতি ভি.এম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৩টি কিন্ডার গার্ডেন (কেজি) এর মোট ৭৫৪জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অনুপস্থিত ছিলেন।
জানা যায়, পরীক্ষায় টেলেন্টপুলে ৫০ জন ও সাধারণ পর্যায়ে প্রতি ইউনিয়নে তিন জন করে এবং পৌর সভায় প্রতি ওয়ার্ডে তিন জন করে সাধারণ বৃত্তি পাবে। পরীক্ষা পরিচালনা ও কক্ষ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

Comments
No comments
Add a comment: