গোপালপুরে ডা. আতিকুল ইসলাম ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইলের গোপালপুরে ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ৩৮টি বিদ্যালয়ের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির মোট ৯৫১ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহন করেন।
বৃত্তি পরিচালনার উপদেষ্টা কমিটির মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনী ও অবস বিভাগের বিভাগীয় প্রধান ডা. শিউলী বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানাস ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন। বৃত্তি পরিচালনা কমিটিতে ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনিস্টিটিউটের সহকারি অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, সদস্য সচিব আমিনুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, আয়েজ উদ্দীন আজাদ ও নজরুল ইসলাম ।
জানা যায়, ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন গোপালপুর উপজেলার সাফলাবাড়ী এলাকায় ২০১৮ সালে স্থাপিত হয়। পরীক্ষার্থীদের মধ্যে সুপার ট্যালেন্ট ৩জনকে স্বর্ণপদক, নগদ অর্থ ও সার্টিফিকেট, ট্যালেন্টপুল-১২জনকে সাধারণ পদক, নগদ অর্থ ও সার্টিফিকেট এবং সাধারণ গ্রেড ৪৫জনকে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এই দায়িত্ববোধ থেকেই ডাঃ মোঃ আতিকুল ইসলাম ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি-২০২২ আয়োজন করেছেন। এই মানবিক ও সামাজিক কাজের অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

Comments
No comments
Add a comment: