গোপালপুরে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে হামলার অভিযোগ সন্ত্রাসীদের শাস্তি দাবি

মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে আওয়ামীলীগের নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের কর্মীদের মধ্যে উত্তেজনা বাড়ছে।


ইতিমধ্যে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এবং স¦তন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারনা অফিস ভাংচুরের ঘটনায় সহকারি রির্টানিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


আজ বুধবার (২০ ডিসেম্বর) বিকালে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুছ ইসলাম তালুকদারের  কর্মীরা গত মঙ্গলবার সন্ধ্যায় ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নৌকা প্রতীকের প্রার্থী ছোট মনিরের ছবি এবং আসবাবপত্র ভাংচুর ও লুট করে।


Advertisement

লিখিত অভিযোগে আরো বলা হয়, ঈগল প্রতীকের কর্মীরা দেড়শতাধিক সন্ত্রাসী নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলার সময় সেখানে অবস্থানরত ৪/৫জন নৌকার কর্মীকে মারপিট করে। তারা অফিস ড্রয়ারে নির্বাচনী কাজে রাখা ২৮ হাজার টাকাও লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো. খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুকুল, সহসভাপতি রফিকুল ইসলাম চান মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, জেলা তাতীলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি একামত আলী সরকার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা আক্তার শিখা প্রমুখ।


সংবাদ সম্মেলনে বক্তারা দোষীদের গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য এ হামলার ঘটনায় গত বুধবার রাতে ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাদী হয়ে অর্ধশতাধিক ঈগল প্রতীকের কর্মীকে আসামী করে সহকারি রির্টানিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন