গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিরি সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬)-এর পরীক্ষা স্থগিত করা হলো।
ঢাকা শিক্ষা বোর্ডের অন্যান্য জেলাসহ সব সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের অন্তর্গত গোপালগঞ্জ জেলার স্থগিত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (পত্র কোড-১২৬) পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

Comments
No comments
Add a comment: