গাজীপুরে হত্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে ব্যাবসায়ী নুরুজ্জামান হত্যাকান্ডের মামলা ঘিরে নির্দোষ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে ভক্তভোগী কলেজ পড়ুয়া ছাত্র সাব্বিরকে মামলা থেকে নাম প্রত্যাহার মাছ ব্যাবসায়ী মাসুম ও দিনমজুর সবুজকে নি:শর্ত মুক্তি এবং নিরিহ মানুষদের পুলিশি হয়রানি থেকে মুক্তির দাবিতে পরিবারের সদস্যসহ গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।রবিবার কাওরাইদ ইউনিয়ন সোনাব গ্রামের বটতলা কাওরাইদ টু জৈনা আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগীদের দাবি পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জাকির শেখ পুলিশকে ব্যাবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছেন।নিহত নুরুজ্জামানের ছোট ভাই হামিদুল ইসলাম বলেন,আমার ভাইয়ের হত্যাকান্ডে জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি চায়। কোন নিরপরাধ মানুষ যেন হয়রানি শিকার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
কিন্তু গত কয়েকদিন যাবত দেখছি ভাইয়ের লাশ নিয়ে কেউ কেউ রাজনৈতিকভাবে বানিজ্য করার চেষ্টা করছে।যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর গোয়েন্দা শাখার উপপরিদর্শক শহীদুল ইসলাম মোল্লা জানান,পুলিশ দ্বারা কোন নির্দোষ ব্যাক্তি হয়রানি শিকার হবেননা।হত্যাকান্ডের জড়িত প্রকৃত অপরাধীরা দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আসবে।কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আজিজুল হক আজিজ বলেন,হত্যা মামলার জেরে কিছু সাধারণ নির্দোষ মানুষকে হয়রানি করা হচ্ছে। বিষয়টি আমার নজরে আসার পরপরই আমি পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেছি।তিনি আমাকে আশ্বস্ত করেছেন কোন নির্দোষ মানুষ হয়রানি শিকার হবেনা।উল্লেখ্য, গত ৩০ জুন রাতে সোনাব গ্রামে খিরু নদীতে পিকনিকের নৌকায় হামলায় ব্যাবসায়ী নুরুজ্জামানকে হত্যার ঘটনায় তার বাবা বাদী হয়ে আটজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।

Comments
No comments
Add a comment: