গাজীপুরে সন্তানকে কুপিয়ে হত্যা, পিতা আটক

আলমগীর ইসলাম
বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।


বুধবার (৩ এপ্রিল) সকালে জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্বপাড়া গ্রামে নির্মম এ ঘটনাটি ঘটেছে।

নিহত ছেলের নাম কাউছার বাঘমার (২৩)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর পূর্ব পাড়া এলাকার আব্দুর রশিদ বাগমারের (৬৮) ছেলে।


Advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাউসার বাগমারা প্রায় বছর খানেক আগে সৌদি আরব থেকে দেশে ফিরে। এরপর থেকেই সে মাদকাসক্ত হয়ে পড়ে। বিভিন্ন সময় মাদকের টাকার জন্য বাড়িতে ভাংচুর ও বাবা-মাকে অত্যাচার ও নির্যাতন করতো। এতে অতিষ্ঠ হয়ে বুধবার ভোরে ঘুমন্ত অবস্থায় কাউসারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে তার বাবা রশিদ বাগমারা। রশিদ বাগমারের তিন ছেলে ও এক মেয়ে। এরমধ্যে কাউসার ছোট ছেলে।বড় ছেলে সিঙ্গাপুর ফেরত।


কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত রশিদ বাগমারকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। মাদকের টাকা না দেওয়ায় বিভিন্ন সময় কাউসার বাবাকে মারধর করত। মাদকের টাকার জন্য নিজের কেনা মোটরসাইকেলটি ও বিক্রি করে দিয়েছে কাউসার। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন