গাইবান্ধা গাইবান্ধা-১মাননীয় সংসদ সদস্য দনিগারকে সুন্দরগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা

গাইবান্ধা-১সুন্দরগঞ্জ আসনের এমপি আব্দুল্লাহ নাহিদ নিগারকে সংবর্ধনা প্রদান করেছেন সুন্দরগঞ্জ পৌরসভা।
পাশাপাশি পৌরসভার আমডাকুয়া মহল্লায় মহাশ্বশান ও সুন্দরগঞ্জ বাজার মার্কেট সেট নির্মাণের উদ্বোধন করেছেন এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার। মঙ্গলবার দুপুরে পৌর হলরুমে সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু'র সভাপতিত্ব করেন। সংবর্ধনার ক্রেস্ট ও পুস্প্যমাল্য অর্পণের পর পৌর কাউন্সিলর ও পূজা উদয;াপন পরিষদের সভাপতি দীপক কুমার সরকার বাবলু'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ আব্দুল বারী, পৌর কাউন্সিলর মোঃ ছামিউল ইসলাম, মশিউর রহমান বিল্পব, পৌর আওয়ামীলীগ সভাপতি মো.আহসানুল করিম চাঁদ, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ। পরে পৌরসভার রামডাকুয়া মহল্লায় মহাশ্বশান, মীরগঞ্জ সড়ক ও সুন্দরগঞ্জ পৌর বাজার মার্কেট সেডের নির্মাণ কাজের উদ্বোধন করে এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার।

Comments
No comments
Add a comment: