গাইবান্ধায় সনাতন ছাত্র-জনতার মানববন্ধন, নির্যাতন বন্ধের দাবিতে

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, মন্দির ভাঙচুর ও হিন্দু স¤প্রদায়ের ওপর হামলার ঘটনায় গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। এসময় এসব ঘটনার তদন্ত এবং জড়িতদের কঠোর বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
রোববার (১১ আগস্ট) দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে মানববন্ধন করেছে সনাতনী ছাত্র-জনতা আন্দোলন। এতে দাবি-দাওয়া সম্বলিত ব্যানার-ফেস্টুন ও পাকাড নিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধন থেকে সারাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দির ভাংচুর, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটসহ সকল প্রকারের নির্যাতনের সাথে জড়িত সকল দুষ্কৃতকারীদের সর্বোচ্চশাস্তি, সংখ্যালঘুদের আর্থিক ক্ষতিপূরণ এবং সামগ্রিকভাবে নিরাপত্তা নিশ্চত করার দাবি জানান বক্তারা।


Comments
No comments
Add a comment: