গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার গাইবান্ধায় জেলা মৎস্য অধিপ্তরের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সকালে স্থানীয় পৌর পার্কের পুকুরে পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহ সারোয়ার কবীর এমপি। পরে জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি উন509;নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মারজান সরকার, মৎস্য কর্মকর্তা তরুণ কুমার দত্ত, মো. জাকিরুল ইসলাম, মৎস্য চাষী আমিরুজ্জামান মিষ্টি, মো. জামাল সরকার প্রমুখ। শেষে জেলার তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

Comments
No comments
Add a comment: