গাইবান্ধায় উগ্রবাদী’ ইসকনকে নিষিদ্ধের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল সমাবেশ

উগ্রবাদী’ ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা শহরের বড় মসজিদের সামনে হেফাজত ইসলামের নেতৃবৃন্দরা সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।পরে কাচারী বাজার এলাকায় এক সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা নেতৃবৃন্দরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘সন্ত্রাসীদের কোন জাতি, বর্ণ, গোত্র নেই’।তারা বাংলাদেশের ‘উগ্রবাদী’ ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান। সেইসাথে সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে ফাঁসিরও দাবি জানান। এছাড়া যেসব সন্ত্রসীরা মসজিদে হামলা চালিয়েছে সেই হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

Comments
No comments
Add a comment: