গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রশিকা অসহায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

গাইবান্ধায় বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা প্রশিকা বোনারপাড়া শাখা অফিসর আয়োজনে, শীতার্ত দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
প্রশিকা বাংলাদেশের একটি বে-সরকারী উন্নয়ন সংস্থা। প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পূনর্বাসন কর্মসুচির আওতায় প্রতিবছরের ন্যায় এবছরও গাইবান্ধা জেলায় ১২০০টি কম্বল বিতরণ করা হবে। এর অংশ হিসেবে সাঘাটা উপজেলার বোনারপাড়ায় দুই শতা471;িক দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনচার্জ, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র,পবিত্র কুমার, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপপরিচালক মোঃ কামরুজ্জামান ছামাদ, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক, আনন্দ মোহন, এবং সঞ্চালনা ছিলেন, প্রশিকা বোনারপাড়ার শাখা ব্যবস্থাপক, মোশারফ হোসেন।

Comments
No comments
Add a comment: