গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস চাপায় নার্স নিহত প্রতিবাদে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহি বাসের চাপায় মরিয়ম আক্তার (৪৫) নামে এক নার্স নিহত হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া এলাকায় ফুট ওভার ব্রীজ স্থাপনের দাবীতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে। জানা গেছে, আজ সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া নামক স্থানে নার্স মরিয়ম আক্তার রাস্তা পারাপারের সময় শঠিবাড়ি এক্সপ্রেস নামে সৈয়দপুরõ5;ামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত মরিয়ম পৌর এলাকার পূর্ব পান্থাপাড়া গ্রামের আব্দুল হামিদ শেলু শেখের মেয়ে। এদিকে, দূর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা বাসের চালক রংপুর জেলার শঠিবাড়ি এলাকার আমতাজ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও ঘাতক বাসটি আটক করে। গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়া এলাকায় ফুট ওভার ব্রীজ স্থাপনের দাবীতে ঢাকা-রংপুর মহাসড়ক প্রায় আড়াই ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উুপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে সেখানে ফুট ওভার ব্রীজ স্থাপনের আশ্বাস দিলে প্রায় আড়াই ঘন্টা পর বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।

Comments
No comments
Add a comment: