গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

আরেফিন লিমন, পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি :
বুধবার, ২১ আগষ্ট ২০২৪



বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপায় উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১১ টায় গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৌর মঞ্চ চত্বরে আলোচনা সভা ও পরে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। সভা স্থলে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন হতে নেতাকর্মীরা সভাস্থলে  জমায়েত হতে শুরু করে। 

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফজলুল হক শাকিল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ আলী জিন্নাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর  রহমান মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বীর মু
Advertisement
453;্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, পৌর বিএনপি'র সভাপতি মিজানুর রহমান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দীন খান। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উদ্দিন পরাগ, সদস্য সচিব সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম অভি সহ বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পুনরায় স্বাধীন করেছেন এই দেশের ছাত্রজনতা। এই স্বাধীনতা অর্জনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিল। এ স্বাধীনতা ধরে রাখতে দলের প্রতিটি নেতাকর্মীকে ধৈর্য ও সতর্ক থাকার পরামর্শ দেন। এছাড়া পটুয়াখালী - ৩ আসনে হাসান মামুনের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে হবে।

আলোচনা সভা শেষে পৌর মঞ্চ চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  অংশ নেয়।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন