গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা- ভাঙচুর, আহত ৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩



পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বসতঘরে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটেছে। গত রোববার (১২ নভেম্বর) খেলা শেষে সন্ধ্যায় চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়ীয়ায় এ ঘটনা ঘটে।

এতে নারীসহ আহত হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে ৫ জন। এর মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত হওয়ায় একজনকে বরিশাল হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হলেন, মোঃ জাবেদ হোসাইন (২৫), মোঃ আতিকুর মীর(১৭), মোসাঃ ফাতেমা বেগম(২৩),  মোসাঃ শিমলা বেগম(১৮)। তাদের সকলের বাড়ি উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের
০২ নং ওয়ার্ড, সুতাবাড়ীয়া গ্রামে। 

এই ঘটনায় আহত জাবেদ হোসাইন (২৫) বাদী হয়ে একই এলাকার অভিযুক্ত মোঃ মোকছেদুল খা (১৯) কে এক নম্বর আসামি ও মোঃ বাইজিদ খাঁ(২০) কে দুই নম্বর আসামি করে ৭ থেকে ৮ জনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় এজাহার দাখিল করেছেন।

Advertisement
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টেে  আতিকুরের দলের সাথে মোকছেদুলের দলের খেলা চলাকালীন হ্যান্টবলে পেনাল্টি শর্ট নিয়ে বিরোধ হয়। এসময় খেলা কমিটির মাধ্যমে বিরোধ মিমাংসা করা হয়। কিন্তু এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে সন্ধ্যায় মোকছেদুল খাঁ দেশীয় অস্ত্রসস্ত্র ও দলবল নিয়ে বাদীর ঘর বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এসময় বাড়ির লোকজনকে মারধর করে গুরুতর আহত করে।


এ বিষয়ে বাদী মোঃ জাবেদ হোসাইন বলেন, সন্ধ্যায় বাজার থেকে আমি ও আমার স্ত্রী মোটরসাইকেলে বাড়ি ফিরছিলাম। বাড়ির সামনে আসতেই দেখি মোকছেদুল খাঁ ১০/১২ জন ছেলে নিয়ে দাঁড়িয়ে আছে। সবার হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র। আমাদের দেখেই তারা হামলা চালায়, মারধর শুরু করে। পরে বাড়িঘর ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ জহির মৃধা বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। তবে মোকছেদুল খাঁ ও তার সঙ্গীদের উশৃংখল উল্লেখ করে তিনি বলেন, ঘরবাড়িতে হামলা করে মারধর করেছে তারা।

অভিযোগের বিষয় জানতে, মোকছেদুলের ফোনে একাধিকবার ফোন করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, এ বিষয়ে এজাহার দাখিল হয়েছে। ঘটনা তদন্ত করে আসামি গ্রেফতার ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Comments

No comments

Add a comment:

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

পরীমনির জন্য উড়োজাহাজে ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

ভারতের সঙ্গে গোপন আঁতাত করেছে সরকার: নাহিদ ইসলাম

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

‘পরমাণু অস্ত্র পেলেই ব্যবহার করবে ইরান’, সতর্কবার্তা দিলেন ট্রাম্প

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন